কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘রিমাল’ -এ বিদ্যুতের ক্ষয়-ক্ষতির প্রাথমিক তথ্য

প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের ক্ষয়ক্ষতি। পুরোনো ছবি
প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের ক্ষয়ক্ষতি। পুরোনো ছবি

ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। যার মধ্যে ৬৫টি সমিতিতে গ্রাহক সংযোগ আংশিক বা সম্পূর্ণ বন্ধ আছে।

এ ছাড়া ঘূর্ণিঝড় প্রবণ এলাকার ৩০টি সমিতি-তে ‘রিমাল’-এর আঘাতে যা ক্ষয়-ক্ষতি হয় তার প্রাথমিক তথ্য উল্লেখ করা হলো-

পোল বিনষ্ট-২৩৯২টি, ট্রান্সফরমার বিনষ্ট-১৯৮২টি, স্প্যান (তার ছেঁড়া)-৬২৪৫৪টি, ইন্সুলেটর ভাঙা-২১৮৪৮টি, মিটার বিনষ্ট-৪৬৩১৮টি। সার্বিকভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ঊনআশি কোটি দুই লাখ টাকা। বেলা ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসার বিদ্যুৎ বিহীন গ্রাহক-১,২৬,৭৯,০০০ (এক কোটি ছাব্বিশ লক্ষ ঊনআশি হাজার)।

ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রাথমিক ক্ষয়-ক্ষতিগুলো হলো-

পোল বিনষ্ট-২০টি, পোলে হেলে পড়া-১৩৫টি, বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া-২৪.৩৪ কিমি, ১১ কেভি পোল ফিটিংস বিনষ্ট হওয়া-১৪২ সেট, ট্রান্সফরমার বিনষ্ট-১২টি, ১১ কেভি ইন্সুলেটর বিনষ্ট-১৩৪। সার্বিকভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৫,৭৬,৭৫,৫০০ (পাঁচ কোটি ছিয়াত্তর লাখ পঁচাত্তর হাজার পাঁচশ) টাকা। বেলা ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিহীন গ্রাহক সংখ্যা ৪,৫৩,০৮১ (চার লক্ষ তেপ্পান্ন হাজার একাশি)।

ঘূর্ণিঝড় ‘রিমাল’ পরবর্তী FSRU -এর অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে স্থাপনাসমূহের কোনো ধরনের ক্ষতি সাধিত হয়নি। এখনো প্রচণ্ড ঝড়ো বাতাসসহ বৃষ্টি ও High Wave বিদ্যমান রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে হ্রাসকৃত RLNG সরবরাহ গতকাল বিকেল থেকে ধীরে ধীরে বৃদ্ধি করে বর্তমানে তা ১০০০ এমএমসিএফডিতে উন্নীত হয়েছে। আজ দুপুর হতেই তা ১১০০ এমএমসিএফডিতে উন্নীত করা সম্ভব হয়েছে।

ঘূর্ণিঝড় চলমান থাকায় ক্ষয়-ক্ষতির প্রকৃত পরিমাণ সরেজমিনে পরিদর্শন করে নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে কর্মকর্তাগণের সঙ্গে টেলিফোনে আলোচনা করে ক্ষয়-ক্ষতির একটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ২৪ ঘণ্টাব্যাপী কন্ট্রোল রুমের মাধ্যমে তদারকি করা হচ্ছে। জেলা পর্যায় ও সমিতিভিত্তিক কন্ট্রোল রুম রয়েছে। পরিবহন ঠিকাদারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এলাকায় সব ধরনের কর্মকর্তাগণের ছুটি বাতিল করে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) -এর লোকজন প্রয়োজনীয় মালামালসহ প্রস্তুত রয়েছে। ঝড় বা বাতাস কমার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X