কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও গল্ফহাউসের সমঝোতা চুক্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। সৌজন্য ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। সৌজন্য ছবি

জাতীয় বিমান সংস্থা, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ ও ‘গল্ফহাউস’ দেশের উদীয়মান খেলা গল্ফকে সমর্থন করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ‘গল্ফহাউস’ অন্তত আগামী কয়েক বছর বাংলাদেশে গল্ফ প্রচারের জন্য দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ঘোষণা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, গল্ফহাউসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হোসেন অয়ন, গল্ফহাউসের উপদেষ্টা বোর্ডের সদস্য লেফটেন্যান্ট জেনারেল মো. শফিকুর রহমান (অব.), লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম (অব.), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন এবং গল্ফহাউসের পরিচালক রাবিউল ইসলাম সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

বিমানকে তার নতুন ভূমিকায় স্বাগত জানিয়ে নাজরুল হোসেন অয়ন বলেন, ‘আমরা বিমান কৃর্তপক্ষকে এই অংশীদারিত্ব স্বাক্ষর করার জন্য ধন্যবাদ জানাই। আমি আন্তরিকভাবে আশা করি এই সমঝোতা স্মারকটি গল্ফের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বৃহত্তর ভূমিকা রাখবে এবং বিমানের ব্র্যান্ড ইমেজকে আরও বেশি শক্তিশালী করবে।’

শফিউল আজিম অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ,স্মার্ট এয়ারলাইন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রথমবারের মতো গল্ফহাউসের সাথে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করে আনন্দিত। এই সমঝোতা স্মারকটি বিমানের যাত্রীদের জন্য একটি অনন্য উদ্যোগ।’

এই দুই সংস্থা বাংলাদেশে সকল স্তরের গল্ফিং কার্যক্রম তথা কর্পোরেট ও অপেশাদার গল্ফিং উদ্যোগ থেকে শুরু করে পেশাদার খেলা, দেশের সকল স্থানে বিমান এবং গল্ফের প্রচার ও প্রসারে দীর্ঘমেয়াদী কাজ করবে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সারা বাংলাদেশের গলফাররা বিমানে যাতায়েতের টিকিটের উপর বিশেষ ছাড় উপভোগ করবেন এবং গল্ফ ব্যাগ বহনে বিশেষ সুবিধা পাবেন। এবং পেশাদার গল্ফারদের বিদেশে খেলার জন্য নিদিষ্ট গন্তব্যে বিনামূল্যে বিমান টিকিট প্রদান করবে যা তাদের খেলার মান এবং আরো খেলার সুযোগ বাড়িয়ে দিবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমানের পরিচালক হায়ত উদ্দৌলা খান (যুগ্ম সচিব), মো. মাহমুদুল আলম (যুগ্ম সচিব), পরিচালক কার্গোসহ দুই সংস্থার ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X