বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ
চেম্বার আদালতের আদেশ

পূর্বনির্ধারিত সময়ে হবে এনআরবিসি ব্যাংকের এজিএম

এনআরবিসি ব্যাংকের এজিএম। ছবি : সংগৃহীত।
এনআরবিসি ব্যাংকের এজিএম। ছবি : সংগৃহীত।

এনআরবিসি ব্যাংকের একাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এনআরবিসি ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার (১৩ জুন) এ আদেশ দেন।

ফলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিকুঞ্জে গ্রেস ২১ স্মার্ট হোটেলে হাইব্রিড পদ্ধতিতে (অনলাইন ও অফলাইন) এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে।

সব শেয়ারহোল্ডারদের সশরীরে উপস্থিতির মাধ্যমে এজিএম করতে হবে একজন উদ্যোক্তার এমন রিট আবেদনের প্রেক্ষিতে ১২ জুন বৃহস্পতিবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ চার সপ্তাহের জন্য এজিএম আয়োজনের উপর স্থগিত আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এনআরবিসি ব্যাংক আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।

এনআরবিসি ব্যাংকের আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জারি করার সার্কুলারের নির্দেশনা অনুযায়ী হাইব্রিড পদ্ধতিতে এজিএম আয়োজন করার প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করে প্রস্তুতি সম্পন্ন করে এনআরবিসি ব্যাংক। হাইব্রিড পদ্ধতির অর্থ শেয়ারহোল্ডাররা সশরীরে অথবা অনলাইন এজিএমে উপস্থিত থাকতে পারবেন। এজিএম স্বচ্ছতার সঙ্গে আয়োজন করার স্বার্থে দেশের এবং দেশের বাইরের শেয়ারহোল্ডারদের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে হাইব্রিড পদ্ধতি অবলম্বন করা হয়।

তাই চেম্বার আদালতের নির্দেশনা অনুযায়ী পূর্বনির্ধারিত সময় ও স্থান অর্থাৎ বৃহস্পতিবারই এজিএম অনুষ্ঠিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X