ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১০:৪৬ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে নিষেধাজ্ঞা

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধ ও শাস্তির বিধান বিষয়ে জনসচেতনতামূলক সভায় অতিথিরা। ছবি : কালবেলা
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধ ও শাস্তির বিধান বিষয়ে জনসচেতনতামূলক সভায় অতিথিরা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করতে নিষেধাজ্ঞা দিয়েছেন কুমিল্লা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. শাহ জালাল ভূইয়া।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে কুমিল্লা ঔষধ প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুসারে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে এবং এ সংক্রান্ত শাস্তির বিধান বিষয়ে অবহিতকররণ ও জনসচেতনতামূলক সভায় এ নিষেধাজ্ঞা দেন তিনি।

মো. শাহ জালাল ভূইয়া বলেন, ওষুধ ও কসমেটিক আইন অনুসারে নকল ও ভেজাল ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। কোনোভাবেই রেজিস্টার্ড চিকিসকের প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। এসব বিষয়ে শাস্তির বিধান রয়েছে। তিনি বলেন, নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক সেবনের বিষয়ে ওষুধ কিনতে আসা সাধারণ রোগীদের সচেতন করে তুলতে হবে। রোগীদের সচেতন করে তুলতে প্রতিটি কেমিস্টকে এ দায়িত্ব পালন করতে হবে। ঔষধ অধিদপ্তরের আওতায় নেই এমন মানহীন ওষুধ বিক্রি করা যাবে না।

জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. মোরশেদ আলম ভূইয়া। সভা পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল আলীম খান ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. শাহজাহান ভুইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, পারভেজ আলম ভূইয়া, মো. আবদুল আলীম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উজ্জ্বল চন্দ্র রায়, বিল্লাল হোসেন, সফি উল্লাহ সেলিম, হারুন অর রশিদ, এম এ হাসেম, আবু ইউসুফ, কামরুল হাসান, আহসান পারভেজ, মো. সাইফুল ইসলাম, সাব্বির হোসেন, মো. মেহেদী, সোহেল মিয়া, মো. একরাম, আল আমিন, অলি উল্লাহ, আজহারুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

১০

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

১১

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

১২

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

১৩

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

১৪

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৫

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১৭

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১৮

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১৯

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

২০
X