রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাইপর্ব বুধবার

সংবাদ সম্মেলনে কথা বলছেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আননাবা কবীর প্রকৃতি। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলছেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আননাবা কবীর প্রকৃতি। ছবি : কালবেলা

মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে বুধবার (১০ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে ১৯তম ‘অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ রাজশাহী বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ জুলাই) রাজশাহী নগরীর শিরোইল এলাকায় ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আননাবা কবীর প্রকৃতি বলেন, রাজশাহী বিভাগের ১৪-১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ২০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। নিবন্ধনের নির্ধারিত সময় পর্যন্ত রাজশাহী বিভাগের ১৮৯ জন প্রতিযোগী ইতোমধ্যে নিবন্ধন করেছে।

রাজশাহী বিভাগীয় বাছাই পর্বে শিক্ষার্থীদের বেলা আড়াইটার মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে হবে। বাছাই পর্ব থেকে সিনিয়র গ্রুপের ২০ জন ও জুনিয়র গ্রুপের ২০ জন করে মোট ৪০ জনকে নির্বাচিত করা হবে।

প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ ৩০ জনকে নিয়ে ২১ থেকে ২৪ আগস্ট চার দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই পর্ব হবে।

চূড়ান্ত বাছাই পর্ব থেকে নির্বাচিত পাঁচজন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় আঞ্চলিক আয়োজক কমিটির সদস্যসচিব আতিকুর রহমান আতিক, নির্বাহী সদস্য জাবিদ অপু, মনিরুজ্জামান উজ্জ্বল, রমিজ হাসান প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১০

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১২

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৩

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৪

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৫

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৬

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৭

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৮

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

২০
X