বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতা, পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

মহাকাশ থেকে ফেরা চার নভোচারী। ছবি : সংগৃহীত
মহাকাশ থেকে ফেরা চার নভোচারী। ছবি : সংগৃহীত

নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) মিশন শেষ করে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। একজন নভোচারীর গুরুতর অসুস্থতার কারণে তারা নির্ধারিত সময়ের আগে ফিরে আসেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে স্পেসএক্সের রকেটটি ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যগত জরুরি অবস্থার কারণে নাসা আইএসএসে অবস্থানরত একটি পূর্ণ ক্রু মিশন নির্ধারিত সময়ের আগেই শেষ করার ঘটনা এটিই প্রথম। ক্যাপসুলটি পানিতে ভেসে ওঠার পর আশপাশে ডলফিনের একটি দলকে সাঁতার কাটতে দেখা যায়। এ ঘটনা দৃশ্যটিকে আরও স্মরণীয় করে তোলে। স্পেসএক্সের নিয়ন্ত্রণকেন্দ্রে রেডিও বার্তায় মিশনের কমান্ডার, নাসার নভোচারী জেনা কার্ডম্যান বলেন, পৃথীবিতে ফিরে ভালো লাগছে।

ফেরত আসা চার নভোচারী হলেন—মার্কিন নভোচারী জেনা কার্ডম্যান (৩৮) ও মাইক ফিনকে (৫৮), জাপানের কিমিয়া ইউই (৫৫) এবং রাশিয়ার কসমোনট ওলেগ প্লাতোনভ (৩৯)।

রয়টার্স জানিয়েছে, অবরতণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধারকারী দল ক্যাপসুলটি জাহাজে তুলে নেয় এবং প্রায় ২৪ সপ্তাহ পর নভোচারীদের প্রথমবারের মতো খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ হয়। মাইক্রোগ্র্যাভিটিতে দীর্ঘ সময় থাকার কারণে তারা নিজেরা হাঁটতে অক্ষম ছিলেন, তাই বিশেষ স্ট্রেচারে করে তাদের মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয়। পরে আরও পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

নাসা গত ৮ জানুয়ারি জানায়, এক নভোচারীর ‘গুরুতর স্বাস্থ্যগত সমস্যা’ দেখা দেওয়ায় পুরো দলকে দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গোপনীয়তার কারণে কার অসুস্থতা বা কী ধরনের সমস্যা তার বিস্তারিত জানানো হয়নি।

নাসার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জেমস পোল্ক বলেন, এই সমস্যা কোনো মহাকাশ কার্যক্রমজনিত আঘাতের কারণে হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X