ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১২:২২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে দুই পরিবহনের সংঘর্ষে নিহত ১

সড়ক দুর্ঘটনায় কবলিত পরিবহন। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় কবলিত পরিবহন। ছবি : কালবেলা

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি পরিবহনের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় উভয় পরিবহনের আহত হয়েছেন অন্তত ১২জন যাত্রী।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী (৪৫) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহন পাশ কেটে যাওয়ার সময় উভয় পরিবহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এ সময় উভয় পরিবহনের ১২ জন যাত্রী কম-বেশি আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর উভয় পরিবহনের চালক ও সহযোগীরা পালিয়ে গেছে। পরিবহন দুটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি তদারকিতে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

কারাগারে আত্মহত্যা করেছেন ‘উদ্ভাবক’ মিজান : পুলিশ

নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাসুদুজ্জামান

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

১০

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

১১

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

১২

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

১৩

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

১৪

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

১৬

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৭

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১৮

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১৯

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০
X