পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন। ছবি : কালবেলা
খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন। ছবি : কালবেলা

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর নির্দেশে গরিব অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে পটুয়াখালী পৌরসভার পিডিএসএ মাঠে গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন আফজাল হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু।

ত্রাণ বিতরণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আফজাল হোসেন বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান।

তিনি সমাজে শান্তি ফিরিয়ে আনতে ছাত্র সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। ছাত্র সমাজকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ সময় তিনি হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর এবং সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় আফজাল হোসেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসের কারণে আহত দুমকী উপজেলার ছাত্রলীগ নেতা হাসান শিকদার ও ফারুক আহমেদকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X