কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত ৫

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এতে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) সকালে সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী অঞ্জনা আক্তার (৩৪), একই এলাকার মতিউর রহমানের ছেলে জুলকার মিয়া (৩৫), বাজিতপুর উপজেলার দিঘিরপাড় এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল কদ্দুস (৩৪), কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ের ব্যবসায়ী করিমগঞ্জ উপজেলার সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৫০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইলের ইবাদ আলীর ছেলে যুবলীগ নেতা মবিন মিয়া (৩৪)।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দখলে নিয়ে আন্দোলন শুরু করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হন। মিছিল শেষে তারা দলীয় অফিসে অবস্থান নেন। পরে তাদের ধাওয়া দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে সামনের সড়কে ৩টি মোটরসাইকেলে আগুন দেয় তারা। এরপরই আক্রমণ করা হয় জেলা আওয়ামী লীগ অফিস থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায়। সেখানে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এ ঘটনায় গৃহপরিচারিকা অঞ্জনা ও জুলকার মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

বিক্ষোভকারীরা পরে শহরের বটতলা মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় অন্তত শতাধিক আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১০

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১১

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১২

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৩

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১৪

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৫

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৬

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

১৭

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

১৮

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করছে চসিক : মেয়র শাহাদাত

১৯

ছুটির দিনে যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

২০
X