জাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:০৬ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. শরিফ হোসেনের ওপর নেত্রকোনায় সংঘটিত নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন কিংবা জোরপূর্বক কোনো বক্তব্য দিতে বাধ্য করার কোনো বৈধতা নেই। এ ধরনের কর্মকাণ্ড সভ্য সমাজ, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

জাকসু শরিফ হোসেন ও তার পরিবারের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে জানিয়েছে, এ ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি।

এর আগে, বুধবার রাতে নেত্রকোনায় জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী মো. শরিফ হোসেনকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। এছাড়া নির্যাতনের সময় তার কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১০

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১১

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১২

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১৩

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

১৪

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৫

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১৬

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১৭

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১৮

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৯

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

২০
X