ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার এক বিরল নজির স্থাপন করেছেন নুরুল আলম বাচা নামের এক নৈশপ্রহরী।

উপজেলার নাজিরহাট বাজারে রাতের অন্ধকারে তিনি এ বিপুল অর্থ কুড়িয়ে পেয়েছিলেন৷

বুধবার (১০ জুন) মধ্যরাতে স্থানীয়দের উপস্থিতিতে প্রকৃত মালিকের হাতে তিনি ওই টাকা ফেরত দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন তিনি।

নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত নুরুল আলম উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর মাইজ্যা মিয়াজির বাড়ির মৃত কবির আহাম্মদের ছেলে।

জানা যায়, বুধবার রাত ১২টার দিকে দায়িত্ব পালনের সময় নাজিরহাট বাজারের উত্তর পাশে গরুহাটা সোসাইটির মাঠের সামনের সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ কুড়িয়ে পান মো. নুরুল আলম বাচা। ব্যাগের ভেতর বিপুল টাকা দেখে তাৎক্ষণিকভাবে তিনি সেটি পৌরসভা কার্যালয়ের একটি কক্ষে নিরাপদে রাখেন। পরে তিনি টাকার প্রকৃত মালিকের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে জানা যায় ওই টাকাগুলো হারিয়েছেন নাজিরহাট বাজারের এম আর জুয়েলার্সের স্বত্বাধিকারী ব্যবসায়ী দুর্লভ ধর। পরে পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক এবং বাজারের ব্যবসায়ী মীর মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে দুর্লভ ধরের কাছে টাকাগুলো হস্তান্তর করেন এ নৈশপ্রহরী।

এ বিষয়ে নৈশপ্রহরী মো. নুরুল আলম বাচা কালবেলাকে বলেন, কারও হারানো টাকা বুঝতে পেরে প্রকৃত মালিকের সন্ধান করতে থাকি। একপর্যায়ে প্রকৃত মালিকের সন্ধান পাই এবং গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে যার টাকা তার কাছে তুলে দিই।

দুর্লভ ধর কালবেলাকে বলেন, আজকের সময়ে এমন সততায় ভরা মানুষ বিরল। অভাব তার হিমালয়সম সততার সামনে দাঁড়াতেই পারেনি। আমার হারিয়ে যাওয়া টাকাগুলো গ্রাহকের আমানত ছিল, এ টাকা ফেরত না পেলে ব্যবসায়িক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

১০

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১১

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১২

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১৩

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১৪

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

১৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৬

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১৭

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১৮

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১৯

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

২০
X