সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে গাঁজাসহ বিক্রেতাকে আটক করল শিক্ষার্থীরা

আটককৃত গাঁজা বিক্রেতা। ছবি : কালবেলা
আটককৃত গাঁজা বিক্রেতা। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে বিক্রির সময় গাঁজাসহ হাতেনাতে বিক্রেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে কিছু সময় আটকে রেখে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ফ্লাইওভার এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় ১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক গাঁজা বিক্রেতা এনামুল হক (৩৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বর্ণমালা মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

মাওনা চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ইমরান হাসান জানান, শনিবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন শিক্ষার্থীরা। এ সময় এক ব্যক্তিকে গাঁজা বিক্রি করতে দেখে শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর জন্য দৌড় দেয়। পরে শিক্ষার্থীরা তাকে দৌড়ে আটক করে এবং সঙ্গে থাকা ১২ পুরিয়া গাঁজা পলিথিনে মুড়িয়ে গলায় ঝুলিয়ে ফ্লাইওভারের নিচে ব্যারিয়ারের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় তাকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। ঘণ্টাখানেক আটকে রাখার পর তাকে ছেড়ে দেন শিক্ষার্থীরা।

জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রির কথা স্বীকার করে জানায়, আগে সে পথে পথে পান, সিগারেট বিক্রি করত। এর মাঝে সে গাঁজা বিক্রিতে জড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১০

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১১

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১২

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৩

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৫

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৬

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৭

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৮

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

১৯

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ইউএস-বাংলা

২০
X