কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা, আসামি শতাধিক

পাবনা থানা। ছবি : সংগৃহীত
পাবনা থানা। ছবি : সংগৃহীত

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতাদের গুলিবর্ষণে তিন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০৩ জনকে আসামি করা হয়েছে।

নতুনভাবে থানার কার্যক্রম শুরু হলে ঘটনার সাত দিন পর রোববার (১১ আগস্ট) সকালে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বাদী পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টার।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামি করে মামলাটি করা হয়েছে। মামলার প্রধান আসামি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ খান। তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা এবং জনপ্রতিনিধিদের আসামি করা হয়েছে। এর মধ্যে আছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাস্টার, মোস্তাফিজুর রহমান সুইট, সরদার মিঠু আহমেদ, আনিসুজ্জামান দোলন, আব্দুল্লাহ আল বাবু ওরফে লক বাবু, আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল, দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসান, চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহসহ অনেকে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ চলাকালে তাদের ওপর গুলিবর্ষণ করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিন শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হন। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার হাজীরহাট বেতেপাড়া এলাকার মাহবুবুল হোসেন নিলয় (১৬), চর বলরামপুর গ্রামের জাহিদুল ইসলাম (১৯) ও একই গ্রামের ফাহিম হোসেন রাজ্জাক (১৭)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১০

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১১

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১২

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৩

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৪

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৫

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৬

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৭

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৮

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

২০
X