আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জুয়া খেলায় বাধা, তিন আন্দোলনকারীকে পিটিয়ে আহত

আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আশীষ খাদেম, মো. রিফাত ও আমজাদ। ছবি : কালবেলা
আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আশীষ খাদেম, মো. রিফাত ও আমজাদ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় তিনজনকে অস্ত্রাঘাতে আহত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে পৌর এলাকার খড়মপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আশীষ খাদেম, মো. রিফাত ও আমজাদ। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে আশীষ খাদেমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ছাত্র আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, খড়মপুর মাজার শরিফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেলপথে জুয়ার আসর বসার খবরে ছাত্ররা ছুটে যান। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাওয়ামাত্রই তাদের ওপর হামলা হয়। একদল লোক সংঘটিত হয়ে তাদের ওপর হামলা করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।

আহত আমজাদ জানান, মাজারের পশ্চিম পাশে রেলপথে জুয়ার আসর বসছে জেনে আমরা ১০-১২ জন ওখানে যাই। আমাদের দেখেই ৫০-৬০ জন লোক আমাদের ওপর চড়াও হয়। আমিসহ তিনজন আহত হয়েছি। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোহেল কালবেলাকে বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ঢাকার আকাশে বৈরী আবহাওয়া, সিলেটে আবুধাবির ফ্লাইটের অবতরণ

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

রাজধানীর ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

১০

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

১১

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

১২

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

১৩

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

১৪

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

১৫

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

১৬

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১৭

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১৮

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১৯

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

২০
X