হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে শোভা রাণী শীল (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি উপজেলার গালা ইউনিয়নের কালই গোপালপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র শীলের স্ত্রী।

শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে পাটপাতা আনতে গেলে পাটক্ষেতেই তাকে ভীমরুল আক্রমণ করে এবং শরীরে একাধিক হুল ফোটায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে স্থানীয় ঝিটকা বাজার আবির মেডিকেলে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করে গালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ফরিদ খান (তাছির) জানান, শুনেছি শনিবার বিকেলে শোভা রাণী শীলকে ভীমরুল কামড়ায়। এতে রাতেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট একই উপজেলার যাত্রাপুর গ্রামের সামিরা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয় এবং আরও তিনজন শিশু আহত হয়। তারা একই পরিবারের চাচাতো ভাইবোন ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১০

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১১

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১২

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৩

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৪

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৫

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৬

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৭

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

২০
X