কাল‌বেলা প্রতি‌বেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০২:৩৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ
আড়াইহাজার পৌরসভা নির্বাচন

বুথ নির্ধারণে বিভ্রান্তি, ভোট না দিয়েই ফিরছেন ভোটাররা

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : কালবেলা
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণে শ্লথগতি ও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ও বুথ নির্ধারণে বিভ্রান্তিতে পড়ায় ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন ভোটাররা। আজ সোমবার পৌর এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়। এ সময় বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে।

সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাত্র ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুন্দর আলী সকালে ভোট দিয়ে ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করেন।

বেলা ১১টার দিকে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুরা গ্রামের এনআইবি স্বপ্নডানা একাডেমিতে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক নারী ভোটারের দীর্ঘ লাইন। কিন্তু তাদের অধিকাংশই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারার অভিযোগ করেন। এ সময় দেখা যায়, ৬৫ বছরের বৃদ্ধ রওশন আরা নাতির কোলে চড়ে এ কেন্দ্রে ভোট দিতে এলেও আঙুলের ছাপ না মেলায় ফিরে যেতে বাধ্য হন।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন, সকাল থেকে অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে ক্ষোভ নিয়ে ফিরে গেছেন।

এনআইবি স্বপ্নডানা একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সিফাত আজাদ বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত তার কেন্দ্রে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৮৭০।

লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারা সম্পর্কে তিনি বলেন, ভোটাররা নির্ধারিত বুথ ছাড়া অন্য বুথে যাওয়ায় আঙুলের ছাপ না মেলায় তারা ফিরে যাচ্ছেন। তা ছাড়া ভোটার সংখ্যা অনুযায়ী কেন্দ্রটি খুবই ছোট।

এদিকে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গ্রহণে ধীরগতির সম্পর্কে তিনি বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

আড়াইহাজার পৌরসভা নির্বাচনের মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X