কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী। ছবি : সংগৃহীত
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী।

সোমবার (২৬ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুফতি জসিম উদ্দিন বরগুনা সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুফতি জসিম উদ্দিনের মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করেন তার বড় ভাই মো. আব্দুল খলিল, মো. আব্দুল জলিল, মো. আইয়ুব আলী এবং অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলাম প্রমুখ।

জেলার লুৎফর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী মামলাসহ চারটি মামলায় গ্রেপ্তার মুফতি জসিম উদ্দিন রাহমানী হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে বেলা সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১০

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১১

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১২

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৩

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

১৪

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

১৫

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

১৬

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

১৭

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১৮

ইতিহাসের এই দিনে

১৯

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

২০
X