ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

শহীদ আমিনুলের সন্তানদের দায়িত্ব নিল ইত্তেফাকুল উলামা

ত্রিশালের হাফেজ আমিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা। ছবি : কালবেলা
ত্রিশালের হাফেজ আমিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা আজিমপুরে পুলিশের গুলিতে নিহত ত্রিশালের হাফেজ আমিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাফেজ আমিরুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ খবর নিয়ে নগদ অর্থ সহায়তা করেন এবং কবর জিয়ারত করেন।

এ সময় তারা বলেন, নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। পাশাপাশি আহতদের সুচিকিৎসারও দাবি জানান তারা।

ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম বলেন, নিহত হাফেজ আমিরুল ইসলামের দুই মেয়ে ও এক ছেলে সন্তানের লেখা-পড়ার দায়িত্ব নিয়েছে ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা। আমরা সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখবো। শহীদ আমিরুলের সন্তানদের লেখা-পড়ার জন্য যখন যা প্রয়োজন আমাদের সংগঠন করবে ইনশাআল্লাহ।

এ সময় ইত্তেফাকুল উলামার পক্ষে উপস্থিত ছিলেন, মাওলানা তোফায়েল আহমেদ বইলরী, হাফেজ মোজাম্মেল হক, মাওলানা আবুল বাশার, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, বাগান ইসলামী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, মো. আব্দুল মমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X