ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারের ফটক। ছবি : কালবেলা
ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারের ফটক। ছবি : কালবেলা

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার সেই তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন—মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। তাদের সবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।

ময়মনসিংহ র‍্যাব-১৪ অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে ভুল তথ্যে জামিন ছাড়াই তারাকান্দা থানার একটি হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি দেয় কারা কতৃপক্ষ। ভুল তথ্যে কারামুক্ত হত্যা মামলার তিন আসামিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে।

এদিকে, জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্ত হওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হলে ঘটনার রহস্য উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে ভুল তথ্যে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটত না। এরই মধ্যে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছেন। তদন্তে আর কারও বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X