লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় মিলেছে মেহেদি রাঙা হাত বাঁধা সেই তরুণীর

জোসনা বেগম। ছবি : কালবেলা
জোসনা বেগম। ছবি : কালবেলা

তিস্তা নদীতে ভেসে এসে চরের বালুতে আটকে থাকা মেহেদী রাঙানো অবস্থায় পেছনে হাত বাঁধা সেই তরুণীর মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। জোসনার হাত পেছন থেকে বাঁধা ছিল এবং মুখমণ্ডল ছিল ঝলসানো। তার মেহেদি রাঙা হাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’।

নিহত ওই তরুণীর নাম জোসনা বেগম। সে নীলফামারী জেলার ডিমলা থানার খড়িবাড়ী এলাকার জহর আলীর মেয়ে। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল জোসনা।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, ১৯ দিন আগে একই জেলার চাপানী এলাকার জাহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জোসনা বেগমের। বিয়ের পরে চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিল সে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজ হয় জোসনা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিস পায়নি।

ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ হিমঘরে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X