মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী পলাতক

দৌলতপুরের পাবলা এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখ। ছবি : কালবেলা
দৌলতপুরের পাবলা এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখ। ছবি : কালবেলা

মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্বামী তুফান শেখ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌরশহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুর পাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের (৩০) স্ত্রী।

নিহত আনিকার মা বলেন, পরিচয় গোপন রেখে পাঁচ বছর আগে সম্পর্ক করে ঢাকায় নিয়ে বিবাহ করে তুফান। জামাই তুফান তখন কোনো কাজ করত না। তা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক দিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তুফান। তাদের সংসারে পাঁচ বছরের তাসনিম নামের একটি কন্যা সন্তান রয়েছে। জামাই আমাকে প্রায়ই বলত, রাগ হয়ে গেলে কোন সময় যেন আপনার মেয়েকে মেরে ফেলব। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয় মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, পৌরশহরের মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে, এটা হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা, না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X