কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী ফুটবলারদের ওপর হামলায় বিশিষ্ট ৪৫ নাগরিকের নিন্দা

নারী ফুটবলারদের ওপর হামলায় বিশিষ্ট ৪৫ নাগরিকের নিন্দা

খুলনার বাটিয়াঘাটায় চার নারী ফুটবলারের ওপর হামলার ঘটনায় দেশের ৪৫ বিশিষ্ট নাগরিক নিন্দা জানিয়েছেন। তারা একই সাথে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, যথাযথ বিচার এবং নারী ফুটবলারদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রতিবাদ বিবৃতি দিয়েছেন।

মানবাধিকার কর্মী সুলতানা কামাল, রাশেদা কে. চৌধুরী, খুশী কবির, ড. সাদেকা হালিম, ড. হামিদা হোসেন, ড. পারভীন হাসান, ড. মেঘনা গুহঠাকুরতা, সৈয়দা রিজওয়ানা হাসান, আলী ইমাম মজুমদার, অ্যাড. জেড আই খান পান্না, রাণা দাশগুপ্ত, শামসুল হুদা প্রমুখ ৪৫ বিশিষ্ট নাগরিক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, নারী ফুটবলারদের ওপর হামলা বিশেষ করে তাদের একজনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় আটকে রাখার ঘটনা এবং তাদের নিরাপত্তার বিষয়টিকে যেভাবে গুরুত্বের সাথে নেওয়ার প্রয়োজন ছিল পুলিশ প্রশাসন এখনো সেটি করেনি। নারী ফুটবলারদের ওপর হামলা এবং তারপর তাদের ওপর এসিড নিক্ষেপসহ বিভিন্ন হুমকি দেয়ার এই সাহস তারা কোথা থেকে পেয়েছে? এ ব্যাপারে প্রশাসন ও পুলিশ কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না।

আরও পড়ুন : আপ্যায়ন ইস্যুতে যা বললেন গয়েশ্বরকন্যা

আহত ফুটবলার মঙ্গলী বাগচী অভিযোগ করেছেন, ঘটনার সময় ওই পরিবারের সদস্যরা তাদের খেলার পোশাক নিয়ে বারবার কটূক্তি করে এবং তার ধর্ম তুলে গালাগাল করে। একটি দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো বিশেষ গোষ্ঠীর ধর্মান্ধতা, পোশাকের দোহাই দিয়ে নারীকে অবদমিত করার চেষ্টাকে আমরা মেনে নিতে পারি না। আমরা মনে করি, সংখ্যালঘু বলে কাউকে তার ধর্ম নিয়ে কটূক্তি করার মতো সাম্প্রদায়িক আচরণের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

সরকার যখন বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে কিশোরীদের ফুটবলে অংশগ্রহণে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাচ্ছে, সেই সময়ে এ ধরনের ঘটনা এবং পুলিশ-প্রশাসনের আচরণ কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, খেলাধুলায় অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রযাত্রার ওপর একটি আঘাত বলে মনে করেন তারা। হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা, যথাযথ বিচার নিশ্চিত করা এবং অবিলম্বে আক্রান্ত নারী ফুটবলারদের পূর্ণ নিরাপত্তা বিধানের জোর দাবি জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১০

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১১

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১২

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৩

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৪

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৫

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৭

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৮

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৯

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

২০
X