ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্র সাদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন ও আ.লীগ নেতা মনোয়ার হোসেন চুনকু। ছবি : সংগৃহীত
ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন ও আ.লীগ নেতা মনোয়ার হোসেন চুনকু। ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকা থেকে ও ঢাকার আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন (৮০) ও ঢাকা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন চুনকু।

ধামরাই থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনকে তার নিজ এলাকা থেকে এবং ঢাকা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন চুনকুকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাদ হত্যা মামলার অন্যতম আসামি।

গ্রেপ্তারকৃত আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের ছেলে আব্দুল হালিম বলেন, আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। পুলিশের গুলিতে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবরটি ফলাও করে প্রচার হয়েছে। অথচ পুলিশের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। মামলা হয়েছে নির্দোষ-নিরপরাধ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নামে। এ ছাড়া আমার বাবার বয়স ৮০ বছরের উপরে। একাধিক রোগে আক্রান্ত তিনি। তিনটি হার্ট ব্লকসহ লিভারের ও কিডনি ৭০ পার্সেন্ট ড্যামেজ হয়েছে। প্রতিহিংসা ও মিথ্যা মামলায় আমাদের অনেক ক্ষতি হবে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, যারা মামলার আসামি হয়েছেন তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। দোষ-নির্দোষের বিচার করার এখতিয়ার একমাত্র আদালতের। এক্ষেত্রে পুলিশের কোনো কিছুই করার নেই। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা এজাহার নামীয় আসামি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে পুলিশের গুলিতে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) গুলিবিদ্ধ হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজির আহমদসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১০

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১১

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

১২

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৩

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১৪

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১৫

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১৬

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৭

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১৮

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৯

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

২০
X