মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়কে যুবদলের শোডাউন 

যুবদল নেতা শাওন সরকারের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে শোডাউন। ছবি : কালবেলা
যুবদল নেতা শাওন সরকারের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে শোডাউন। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেছে ঢাকা জেলা যুবদল। শোডাউনের সময় যুবদলের স্লোগানে মুখরিত হয় পুরো মহাসড়ক। নেতাকর্মীরা হাতে রাখেন দলীয় পতাকা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে আমিনবাজার, সাভার বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে হেমায়েতপুরে এসে শেষ হয়। যুবদল নেতা শাওন সরকারের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেলে অংশ নেন দলীয় নেতাকর্মীরা।

যুবদল নেতা শাওন সরকার বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র ও ন্যায়বিচার চায়। আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশের জনগণের অধিকার হরণ করেছে। তাই শেখ হাসিনাসহ দলের অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানের নির্দেশে আমরা মাঠে নেমেছি। আগামী ফেব্রুয়ারিতেই আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণমানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শাওন সরকার বলেন, যুবদল কখনো ভয় পায় না, ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। ছাত্রজনতা হত্যার বিচার এবং হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব।

এদিকে স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, নিষিদ্ধ ‘লকডাউন’ কর্মসূচির বিপরীতে যুবদলের এই মাঠে নামা কার্যত বিএনপির রাজনৈতিক শক্তি প্রদর্শনের অংশ। সাভার-আমিনবাজার মহাসড়কে এমন শোডাউন সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সমাবেশ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশে যুবদলের মাঠ পর্যায়ের নেতারা ইতোমধ্যেই বিভিন্ন স্থানে সংগঠন পুনর্গঠনের কাজ শুরু করেছেন। সাভার, ধামরাই ও আশুলিয়া অঞ্চলে এ ধরনের আরও শোডাউন কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানিয়েছেন দলীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X