কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিনিয়র অ্যাডভোকেট হলেন শিশির মনির ও সাখাওয়াতসহ ১৯ জন

বাঁ থেকে— মোহাম্মদ শিশির মনির ও মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে— মোহাম্মদ শিশির মনির ও মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মোহাম্মদ শিশির মনির ও মো. সাখাওয়াত হোসেনসহ ১৯ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) তাদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত অন্য আইনজীবীরা হলেন— ড. শাহদীন মালিক, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট আমিনুল হক, অ্যাডভোকেট আবু রেজা মো. কাইয়ুম খান, ব্যারিস্টার এসএম মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মো. রফিকুর ইসলাম, অ্যাডভোকেট অরিবিন্দ কুমার রায়, অ্যাডভোকেট শাহীন আহমেদ, অ্যাডভোকেট মো. সাদউল্লাহ, ব্যারিস্টার রেশাদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, ব্যারিস্টার এম. সাকিবুজ্জামান, মো. জামিল আক্তার এলাহী, ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর হিসেবে এ সম্মানজনক সিনিয়র অ্যাডভোকেট উপাধি প্রদান করে সুপ্রিম কোর্ট। এ উপাধিটি সাধারণত একজন আইনজীবীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং বিশেষ দক্ষতার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X