কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকা জান্নাতুলকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগানের একটি আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকা ডা. জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যা মামলায় প্রেমিক রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়ে বর্তমানে পলাতক রয়েছে। রায় শেষে আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজার সঙ্গে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে ওঠেন জান্নাতুল নাঈম। এরপর সুযোগ বুঝে রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুলের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

২০২৩ সালের ১২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ২৬ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ৯ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১০

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১১

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১২

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৩

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৫

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৭

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৮

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৯

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

২০
X