টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০১:১১ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের দত্তপাড়া এলাকার মৃত লতিফ শিকদারের ছেলে জুয়েল শিকদার (৩০) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে শামসুদ্দিন সরকার শামসুল (৩২)। তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক কারবার পরিচালনা করতেন।

আরও পড়ুন : জুতা খুলতেই বেরিয়ে এলো ৪০ লাখ টাকার স্বর্ণ

পুলিশ জানায়, গত বুধবার রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ পঞ্চাশ হাজার টাকা। পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর তাদেরকে নিয়ে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশ আরও জানায়, তারা দীর্ঘদিন যাবত হেরোইনের চালান এনে টঙ্গী ও তার আশপাশের এলাকায় বেচা-কেনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X