সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জুতা খুলতেই বেরিয়ে এলো ৪০ লাখ টাকার স্বর্ণ

বিজিবির হাতে গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান।
বিজিবির হাতে গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান।

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবির সদস্যরা। আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে চোরা কারবারির পায়ের জুতা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আশরাফুল হক শুক্রবার দুপুর ২টায় তার অফিসে এক প্রেস ব্রিফিংয়ে জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আজ শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির নায়েক মোজাফফর হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান গ্রহণ করে।

আরও পড়ুন : বিয়ের দাবিতে অনশন, প্রেমিকসহ বাড়ির সবাই আত্মগোপনে

তিনি আরও জানান, অভিযানিক দলটি শুক্রবার সকাল ৭টার দিকে ওই এলাকা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে। পরে তার ডান পায়ের জুতার ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে আসামিকে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়ন কমান্ডার।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X