শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৯ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় লুণ্ঠিত মালামালসহ ডাকাতদলের দুই সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে ডাকাতির ঘটনার মাত্র তিনদিনের মাথায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) রাতে পাবনা জেলা সদরের দাপুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানি বটতলা এলাকার আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইদুল (২৫) ও একই উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনি এলাকার মনির উদ্দিনের ছেলে সোহেল রানা (৩০)।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিগত ৩ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার গাড়ীদহ এলাকায় অবস্থিত কোয়ালিটি ফিড কোম্পানি থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্টো ট-১৫-৩৪১৭) বারো টন মাছ-মুরগির খাদ্য বোঝাই করে ট্রাকের চালক মাসুম রওয়ানা হন। পথিমধ্যে শেরপুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত কুদ্দুস এন্ড সন্স তেলের পাম্পে মালবোঝাই ট্রাকটি রেখে রাতের খাবারের জন্য বাড়িতে যান। এরপর বাড়ি থেকে পাম্পে এসে দেখেন মালামাল বোঝাই ট্রাকটি নেই।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনাটি জানার পর ট্রাকসহ খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেন। একপর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকটি পাবনার দাপুনিয়া বাজারে রয়েছে বলে নিশ্চিত হন তারা। এরপর সেখানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করেন। সেইসঙ্গে ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১০

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১১

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৩

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৪

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৫

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৬

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৭

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৮

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

২০
X