স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

ভাস্কর্যে আগুন ধরিয়ে ভিডিও ছড়িয়ে দেয় এক তরুণ। ছবি : সংগৃহীত
ভাস্কর্যে আগুন ধরিয়ে ভিডিও ছড়িয়ে দেয় এক তরুণ। ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগে বুধবার রাতে দামাকের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। এই জয়ের পথে ম্যাচের ৫০ মিনিটে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ গোলেই আরেকটি রেকর্ড ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এখন সিআর সেভেন। সৌদি ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ১১৬।

সৌদি আরবে রোনালদো যখন রেকর্ড গড়ায় ব্যস্ত, তখন নিজ দেশে অগ্নিসংযোগ করা হয় তার এক ভাষ্কর্যে! পর্তুগালের মাদেইরা দ্বীপে এই ঘটনায় বিশ্ব ফুটবলে ঝড় তুলেছে। সিআর৭ মিউজিয়ামের সামনে থাকা এই ভাস্কর্যে আগুন ধরিয়ে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এক তরুণ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুনচালে ‘সিআর সেভেন’ জাদুঘরের বাইরে এই ব্যক্তি নিজেই আগুন দেওয়ার ভিডিও রেকর্ড করেছেন। ভিডিওতে দেখা যায়, সেই ব্যক্তি নিজেই মূর্তিটির ওপর দাহ্য তরল ঢেলে অদ্ভুতভাবে নাচছেন। পরে সেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং শিরোনাম দেন, ‘এটি ঈশ্বরের শেষ সতর্কবার্তা।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে গ্রেপ্তারের খবর জানায়। এখনো তার পরিচয় জানা না গেলেও মাদেইরার নেলিও মেনদোনকা হাসপাতালের মনোরোগ বিভাগে তাকে ভর্তি করা হয়েছে। ভাস্কর্যটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। শুরুতে আগুন পুরো ভাস্কর্যে ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই তা নিভে যায়।

উল্লেখ্য, ২০১৬ সালে দ্বীপের অন্য স্থান থেকে সরিয়ে এই ভাস্কর্যটি এখানে স্থাপন করা হয়েছিল। এর আগে একবার মেসি-সমর্থকদের দ্বারা ভাঙচুরের শিকার হয়েছিল এটি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদোর অসংখ্য ভক্ত।

পুলিশের এক সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, ‘এই ব্যক্তি আগেও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।’ সিআর৭ মিউজিয়ামের এক মুখপাত্র বলেন, ‘বিষয়টি এখন পুলিশের হাতে রয়েছে। এ মুহূর্তে আমাদের আর কিছু বলার নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১২

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৫

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৬

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৭

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৮

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৯

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

২০
X