স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

লিটন-সোহানদের সঙ্গে শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
লিটন-সোহানদের সঙ্গে শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

ভারতে গিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কী না তা এখনো অনিশ্চিত। কেননা, আইসিসি গতকাল বুধবারই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেললে ভারতেই খেলতে হবে। এর মধ্যেই আজ বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সেই বৈঠকে কী আলাপ হবে? কিংবা কেমন সিদ্ধান্ত আসতে পারে তা এখনো জানা যায়নি। তবে বৈঠকের আগে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘এ রকম কথা এখনো হয় নাই। শুধু প্রতিটা খেলোয়াড় যারা বিশ্বকাপ দলে আছে, তাদের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানেই গেলে বোঝা যাবে রহস্যটা কী।’

বিপিএলে এবার চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন শেখ মেহেদী হাসান। দুর্দান্ত কেলে দলকেও ফাইনালে তুলেছেন ঠিক সামনে থেকেই। মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রামের অধিনায়ক। আগামীকাল ফাইনালে তার দল চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের।

বিপিএলের ফাইনালের আগেও আলোচনা বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে খেলা। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে ক্রিকেটাররা কী বলবেন? এমন প্রশ্নের জবাবে চট্টগ্রামের অধিনায়ক বলেন, ‘দেখেন খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা আমাদের যেটা বলবে আমার কাছে মনে হয় খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’

কালবেলা/জিএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X