বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

রোজিনা। ছবি : সংগৃহীত
রোজিনা। ছবি : সংগৃহীত

অভিনয়ে নিয়মিত না হলেও এফডিসির আঙিনায় বা শিল্পী সমিতির কার্যক্রমে প্রায়ই দেখা মেলে চিত্রনায়িকা রোজিনার। সর্বশেষ সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’ নির্মাণ করেছিলেন তিনি। তবে এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী থিম সং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন একসময়ের এই জনপ্রিয় নায়িকা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এই অনুষ্ঠানে রোজিনার উপস্থিতি শোবিজ পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নির্বাচনী থিম সংটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী কনকচাঁপা, মনির খান, সাব্বির জামান, রাজীব ও মুহিনসহ অনেকে। তবে সবার নজর ছিল রোজিনার দিকেই। কারণ, শিল্পী সমিতির রাজনীতিতে তিনি মিশা-জায়েদ প্যানেলের হয়ে সক্রিয় ছিলেন। ২০২২-২৪ মেয়াদে মিশা-জায়েদ পরিষদ থেকে ১৮৫ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হলেও পরে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করে তিনি বিস্ময় সৃষ্টি করেছিলেন। এর আগে ২০১৯-২১ মেয়াদেও তিনি একই প্যানেল থেকে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন।

মিশা-জায়েদ প্যানেলের সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা থাকা এই নায়িকার হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি নিয়ে নেটিজেন ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে তার রাজনৈতিক মতাদর্শের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ অবাক হয়েছেন তার এই ডিগবাজিতে। পদত্যাগের সেই ‘ব্যক্তিগত কারণ’ এবং বর্তমানের এই রাজনৈতিক উপস্থিতি—সব মিলিয়ে রোজিনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X