শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:৪৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে ডুবল ভাই, শোকে ছাদ থেকে লাফিয়ে বোনের মৃত্যু

আপন ভাই-বোন নীরব মোল্লা ও নাজা। ছবি : সংগৃহীত
আপন ভাই-বোন নীরব মোল্লা ও নাজা। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবের চণ্ডীবের এলাকায় পানিতে ডুবে ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ছাদ থেকে লাফিয়ে কলেজপড়ুয়া বোন মারা গেছে।

সোমবার (১২ জুন) বিকেলে পৌর শহরের চণ্ডীবের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।

শহরের চণ্ডীবের মোল্লাবাড়ির বাছির মোল্লার ছেলে নীরব মোল্লা (১৩) স্থানীয় ব্লুবার্ড কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর বড় বোন নাজা রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ পড়ুয়া শিক্ষার্থী। স্থানীয়রা জানান, নীরব মোল্লা মহল্লার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে শরীরের ময়লা পরিষ্কার করতে পাশের ডোবায় গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র আদরের ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে তিনতলা ভবনের ছাদে থাকা বড় বোন নাজা লাফ দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X