কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নারীর ভিডিও ভাইরাল, গাজীপুর ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

অব্যাহতিপ্রাপ্ত গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশির। ছবি : সংগৃহীত
অব্যাহতিপ্রাপ্ত গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশির। ছবি : সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশিরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। চিঠিতে ওই সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অভিযুক্ত ইমরান হোসেন শিশির কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক ও বহিষ্কারের পূর্ব পর্যন্ত গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি ছিলেন।

জানা গেছে, গত সপ্তাহে এক ফ্রান্স প্রবাসীর মেয়ে কাপাসিয়া কলেজের এক ছাত্রী শিশিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও সাক্ষাৎকারে ওই ছাত্রী বলেন, ইমরান হোসেন শিশিরের সঙ্গে ছয় বছর আগে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেন শিশির। গত ছয় বছরে তারা একসঙ্গে কক্সবাজারসহ বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

আলিঙ্গন দৃশ্য নিয়ে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী, থাকবেন সতর্ক

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১০

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১১

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

১২

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

১৩

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৪

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

১৫

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৬

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

১৭

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

১৮

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

১৯

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

২০
X