চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আধিপত্য বিস্তারে দুপক্ষের গোলাগুলি, নিহত ১

নিহত আফতাব উদ্দিন তাহসীন। ছবি : সংগৃহীত
নিহত আফতাব উদ্দিন তাহসীন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আফতাব উদ্দিন তাহসীন নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আফতাব উদ্দিন তাহসীন (২৭) চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রি বাড়ির মো. মুসার ছেলে।

স্থানীয়রা জানান, চান্দগাঁও এলাকার শমসের পাড়া মেডিকেল কলেজ থেকে বানিয়ারা পাড়া পর্যন্ত দুটি গ্রুপের আধিপত্য বিস্তার ছিল। আশপাশের ভাসমান দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজিরও নানা অভিযোগ দুগ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। কয়েকদিন আগেও দুই গ্রুপ প্রকাশ্যে মহড়াও দিয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন ছোট সাজ্জাদ আর অন্য গ্রুপের নেতৃত্বে দেন সরোয়ার নামে যুবক। নিহত আফতাব উদ্দিন তাহসীন সরোয়ার গ্রুপের সমর্থক।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আফতাব উদ্দিন তাহসীন নামে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। নিহতের স্বজনরা মেডিকেলে আছেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১১

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১২

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৩

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৪

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৫

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৬

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৮

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৯

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২০
X