চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ থেকে ফাঁকা ছাড়ল কৃষিপণ্য স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়েছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়েছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। ছবি : কালবেলা

উদ্বোধনের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা অভিমুখে ফাঁকা ছেড়ে গেল কৃষিপণ্য স্পেশাল ট্রেন। শনিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে দশটায় রহনপুর স্টেশন থেকে এ ট্রেন সার্ভিস যাত্রা শুরু করে।

রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশিদ কালবেলাকে জানান, যাত্রার প্রথম দিনে কৃষিপণ্য পরিবহনে তেমন সাড়া মেলেনি। রহনপুর থেকে কৃষিপণ্য ছাড়া ফাঁকা ছেড়ে গেছে এ ট্রেন। প্রতি শনিবার সকাল সোয়া ৯টায় রহনপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকা অভিমুখে। আজ যাত্রীবাহী একটি ট্রেন ছাড়ার জন্য কিছুটা বিলম্বে সকাল পৌনে দশটায় ছেড়ে‌ গেছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন।

এদিকে আমনুরা জংশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান কালবেলাকে জানান, কৃষিপণ্য স্পেশাল ট্রেনে নাচোল ও আমনুরা জংশন থেকেও বুকিং হয়নি কৃষিপণ্য।

রেলওয়ে সূত্র জানা যায়, কৃষিপণ্য স্পেশাল ট্রেন রহনপুর স্টেশন থেকে ছেড়ে নাচোল, আমনুরা জংশন, কাকনহাট, রাজশাহী, সরদহরোড, আড়ানী, আব্দুলপুর, আজিমনগর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, জয়দেবপুর হয়ে ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছবে বিকেল ৫টা ২০ মিনিটে। এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় কৃষিপণ্য পরিবহনে খরচ হবে প্রতি কেজি ১ টাকা ৩০ পয়সা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১১

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১২

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৩

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৪

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৫

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১৬

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৭

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৮

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৯

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

২০
X