রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। ছবি : কালবেলা
গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। ছবি : কালবেলা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গংগাচড়া থানার ওসি মোহাম্মদ আল এমরান জানান, মাজহারুল ইসলামকে গ্রেপ্তারের পর মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চেয়ারম্যান লেবু ছাত্র আন্দোলনে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি।

জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। এ সময় বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে মামলা করেন। এ ছাড়া শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১০

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১১

নিয়োগ দেবে ভিভো

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১৩

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১৪

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১৫

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

১৬

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৭

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১৮

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

২০
X