ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আমু গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা
আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর গ্রেপ্তার হওয়ায় তার নির্বাচনী এলাকা ঝালকাঠিতে আনন্দ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। পরে তারা মিষ্টি বিতরণ করেন।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।

বিএনপি নেতারা বলেন, সাবেক এমপি আমির হোসেন আমুর তার নেতৃত্বে সন্ত্রাসীবাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক অত্যাচার, মামলা-হামলা করিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের গডফাদার গ্রেপ্তারে ঝালকাঠিবাসী সন্তুষ্ট। ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ফাঁসির দাবি জানাই। ঝালকাঠিতে আমু সন্ত্রাসী রাজত্ব্য কায়েম করেছিলেন। তার দোসরা এখনো গ্রেপ্তার হয়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। আমরা আমুর দোসরদেরও গ্রেপ্তারের দাবি করছি।

এদিকে আমু গ্রেপ্তারের খবর শুনে খুশি নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আলম অপু নামে এক আওয়ামী লীগ নেতা তার ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেছেন, আমার একসময়কার রাজনৈতিক নেতা আজ গ্রেপ্তার। ভালো লাগছে। আমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জেল খাটিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিক মানসিক নির্যাতন করেছে। আজ তার জেল জীবন কেমন হবে আল্লাহ তায়ালা তার বিচার যেন করেন।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজও ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আমার নেতা গ্রেপ্তার! কি আনন্দ যে লাগছে তা বোঝাতে পারবো না।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম তুহিন ও শ্রমিক দলের আহ্বায়ক টিপু সুলতান, জেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মুবিনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

১২

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

১৩

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

১৪

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

১৫

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

১৬

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

১৭

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

১৮

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

২০
X