সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চীনা নাগরিক হত্যা : সহকর্মীর ১০ বছরের কারাদণ্ড

নিহত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই। ছবি : সংগৃহীত
নিহত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই। ছবি : সংগৃহীত

সিলেট শহরে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) হত্যাকাণ্ডের ঘটনায় তারই সহকর্মী আরেক চীনা নাগরিক জো চাওকে (৪০) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ নভেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর আদালত এ রায় দেন।

জানা যায়, নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ওয়েন্টাও ওয়েই, জো চাওসহ আরও ১২ চীনা নাগরিক ভাড়া থাকতেন। তারা সিলেটের কুমারগাঁওয়ে নির্মাণাধীন বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে তুচ্ছ বিষয় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জো চাও ছুরি দিয়ে আঘাত করেন ওয়েন্টাওকে। এতে ঘটনাস্থলেই ওয়েন্টাওয়ের মৃত্যু হয়। পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং সিলেটের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ওই মামল জো চাওকে একমাত্র আসামি করা হয়।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ কালবেলাকে বলেন, এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। মামলায় মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X