বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার গুদামে সরকারি প্রণোদনার সার

গুদামে পাওয়া সরকারি প্রণোদনার সার। ছবি : কালবেলা
গুদামে পাওয়া সরকারি প্রণোদনার সার। ছবি : কালবেলা

কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের ৩১৫ বস্তা সার পাওয়া গেল ময়মনসিংহের ধোবাউড়ার এক বিএনপি নেতার গোডাউনে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন গুদামটি সিলগালা করে দিয়েছেন।

নিশাত শারমিন জানান, সরকারি সার বাইরের গুদামে ছিল। এ বিষয়ে ডিলারও সদুত্তর দিতে পারেননি। ওই অবস্থায় গুদামটি সিলগালা করা হয়েছে। সেখানে কীভাবে সার গেল, তা কৃষি কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রণোদনার দুই ট্রাক সার বিএডিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল উপজেলা কৃষি কার্যালয়ে। দুই ট্রাকে এমওপি ও ডিএপি ৬৩০ বস্তা সার ছিল। ৩ নভেম্বর এসব সার সরকারি গুদামে যাওয়ার কথা ছিল। তবে ৩১৫ বস্তার এক ট্রাক সার যায় বিএনপি নেতা মাজহারুল আহসানের গুদামে।

মাজহারুল আহসান ধোবাউড়া থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। বর্তমানে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলীয় কোনো পদ নেই। ধোবাউড়া মধ্যবাজারে মেসার্স আর এম ট্রেডার্স নামে তার একটি সারের দোকান রয়েছে এবং তিনি বিএডিসির সার ডিলার।

এ বিষয়ে ডিলার মাজহারুল আহসান কালবেলাকে বলেন, মাঠে চাহিদা থাকলেও আমার গুদামে এমওপি সারের সংকট ছিল। এ খবর জেনে কৃষি কর্মকর্তা এক ট্রাক সার আমার গুদামে পাঠিয়ে দেন। আমি তখন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। নিজের বরাদ্দ উত্তোলনের পর সমপরিমাণ সার কৃষি কর্মকর্তাকে দিয়ে দেওয়ার কথা ছিল। আমার গুদামে সার রাখলেও পরে প্রকৃত কৃষকদের স্লিপ দিয়ে সার তুলে নিতেন কৃষি কর্মকর্তা। আমি কৃষি কর্মকর্তার কাছে এখনো সাত লাখ টাকা পাই, যা দীর্ঘদিনে জমেছে। অফিসে সার রাখলে উনি (কৃষি কর্মকর্তা) অনেক ঝামেলায় থাকেন। আমার এখান থেকে কৃষকদের সার দিতে সহজ হয়।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার গোলাম সারোয়ার তুষার বলেন, আমার দুই ট্রাক সারের এক ট্রাক ডিলারকে দেওয়া হয়েছে, তিনি তার বরাদ্দের এক ট্রাক আমাকে দেবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাছরিন আক্তার বানু কালবেলাকে বলেন, বিষয়টি শোনার পর আমরা খোঁজখবর নিতে শুরু করেছি। যার গুদামে রাখা হয়েছে, সেটিও বিএডিসির। ডিলারেরও এক ট্রাক সার আসার কথা ছিল। এখানে ট্রাকের উল্টাপাল্টা হয়েছে। পরের ট্রাকটি কৃষি কর্মকর্তার কাছে দেওয়ার কথা ছিল। সরকারি গুদামে জায়গা না থাকায় অনেক সময় বাইরেও সার রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে সরকারি সহায়তা আত্মসাৎ

কোরআন বুকে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মা

বিখ্যাত সাহাবি হজরত আলীর (রা.) ১৫টি অনুপ্রেরণামূলক বাণী

দুর্নীতির অভিযোগে বরখাস্ত, হাইকোর্টের স্থগিতাদেশে আবারও দায়িত্বে কুবি রেজিস্ট্রার

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

১০

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

১১

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

১২

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

১৩

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

১৪

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

১৫

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

১৬

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

১৭

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

১৮

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

১৯

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

২০
X