রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবো : লিটন

এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি : সংগৃহীত
এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আমাদের দিক থেকে নির্বাচনের পরিবেশ খারাপ হওয়ার কোন সুযোগ নেই। আমরা কোন প্রার্থীর প্রচার-প্রচারণা অথবা কর্মীদের বাধাগ্রস্ত করিনি, কখনোই করবো না। আমরা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে চাই। আমি নির্বাচিত হতে পারলে নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবো।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার কাঁচাবাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টিতে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে গণসংযোগ করেন ও লিফলেট বিতরণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, তাদের নির্বাচন করার মানসিকতা শেষ পর্যন্ত ধরে রাখা উচিত ছিল। কেন সরে গেল সেটা তারাই বলতে পারবে। তারা নির্বাচন বর্জন করলেও তাদের মার্কা তো থেকেই যাচ্ছে। কাজেই তাদের মার্কাতে যারা ভোট দেওয়ার তারা দেবে।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, জাতীয় পার্টি ও জাকের পার্টির মেয়র প্রার্থী নির্বাচনে আছেন। তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ার কোন কারণ নাই। তারা নিশ্চয় তাদের প্রচার-প্রচারণা বাড়াবেন।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুসহ আওয়ামী লীগের নেতারা ও বাজার সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X