বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

 ভূত আমাকে ছেড়ে দিয়েছে : মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী I ছবি : সংগৃহীত
মিমি চক্রবর্তী I ছবি : সংগৃহীত

নামেই যেখানে ভূতের হোটেল, সেখানে কৌতূহলের দরজাটা কি আর বন্ধ থাকে! বড় পর্দায় হরর-কমেডির মোড়কে দর্শককে ভয় আর হাসির দোলাচলে ভাসাতে আসছে বহুল আলোচিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিতে টালিউড সেনসেশন মিমি চক্রবর্তীর উপস্থিতি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে পর্দার গল্প শুধু কল্পনার খেলাই নয়—বাস্তব জীবনেও কি কখনো অশরীরী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মিমি চক্রবর্তী? সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া তার এক স্বীকারোক্তি ঘিরে তৈরি হয়েছে রহস্য আর শিহরণের নতুন আবহ।

জানা যায়, মিমির সহঅভিনেত্রী স্বস্তিকা দত্ত ভারতের উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দিলেও মিমি সেখানে কিছুই টের পাননি। রসিকতা করে মিমি বলেন, 'আমি হয়তো ওখানকার (উত্তরবঙ্গ) মেয়ে, তাই ভূত আমাকে ছেড়ে দিয়েছে।'

ঘটনাটি ঘটেছিল তুরস্কের ইস্তানবুলে, ‘গ্যাংস্টার’ ছবির শুটিং চলাকালীন। মিমি জানান, ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। তার ভাষ্যমতে, ‘আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। হাত-পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল, নাড়াতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো স্লিপ প্যারালাইসিস হয়েছে। কিন্তু আমার মস্তিষ্ক কাজ করছিল।’

সেই রাতের রোমহর্ষক বর্ণনা দিয়ে মিমি আরও বলেন, 'আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ একজন আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড় থেকে চোখ পর্যন্ত পাচ্ছিলাম। কেউ যেন জোর করে আমার চোখ খোলার চেষ্টা করছিল। ভয়ে দরদর করে ঘামছিলাম।'

তিনি জানান, ভোর ৪টেয় যখন আজান শুরু হলো, হঠাৎ করেই শরীরটা হালকা লাগল। দীর্ঘক্ষণ পর শ্বাস নিতে পারলেন তিনি। এরপরই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন।

মিমি বলেন, ‘এখনো নিজেকে বোঝাই যে ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। এটি এতটাই অবিশ্বাস্য যে আমি খুব কম মানুষের সাথেই বিষয়টি শেয়ার করেছি।‘

অরিত্র মুখার্জির পরিচালনায় নির্মিত এই ছবিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক, শ্রুতি দাসসহ আরও অনেকে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৩ জানুয়ারি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X