খুলনা ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৭ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় তিন শতাধিক ব্যক্তির নামে মামলা, জানে না বাদী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সরকারি বিএল কলেজের রকিবুল হাসান রকি। এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে আওয়ামী লীগ নেতা, সমাজকর্মী, সাংবাদিকসহ ৩১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের করেন রকির বাবা রফিকুল ইসলাম। ২১ নভেম্বর চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দেওয়া হয়েছে যা শুনানীর অপেক্ষায় রয়েছে।

মামলার অভিযোগে নিহতের বাবা উল্লেখ করেন, গত ৫ আগস্ট সকালে চাঁদখালী গ্রামে ছাত্র-জনতা মিছিল করে। ওই মিছিলে আওয়ামী লীগ হামলা ও গুলিবর্ষণ করলে অনেকেই আহত হন। কিন্তু আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে আসামিরা আন্দোলনকারীদের বিদ্যুৎস্পর্শে মারার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে চাঁদখালীর বিভিন্ন পয়েন্টে রাস্তার মাঝে পড়ে থাকা বাঁশ ও বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে কাঁচা বাঁশের মাথায় বাঁধা পতাকা হাতে মিছিল নিয়ে যাওয়ার সময় রকি বিদ্যুৎস্পর্শে মারা যান।

ঘটনাস্থল খুলনা শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে হলেও মামলায় খুলনা মহানগর জেলা আওয়ামী লীগ নেতারা। সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সাংবাদিক, সমাজকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও আইনজীবী রয়েছে। আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিল এমন ব্যক্তিও রয়েছেন এই মামলায়।

তবে কালবেলার অনুসন্ধানে দেখা যায়, মামলার বাদী নিহত রাকিবুল ইসলাম এর বাবা মো. রফিকুল ইসলাম স্বাক্ষর করতেও পারেন না। এমনকি মামলার বিষয়ে তিনি কিছু জানেন না।

রোববার (২৪ নভেম্বর) কালবেলার প্রতিবেদকের সঙ্গে কথা হয় রফিকুলের। তিনি বলেন, এক সপ্তাহ আগে ১টি মোটরসাইকেলে তিনজন ছেলে এসে নিজেদের সমন্বয়ক পরিচয় দেয়। তারা রাকিবুলের কবর বাধায় ও শহীদ কার্ড করার জন্য কাগজপত্র চায়। এই শুনে আমার মেয়ে তাদের রকিবুলের মৃত্যু সার্টিফিকেট দেয়। এসময় তারা সাহায্য দেওয়ার আশ্বাসে চলে যায়। এর ৫ দিন পর শুনলাম আমি নাকি কত মানুষের নামে মামলা করেছি। আমার ছেলে আন্দোলন করেছে এটা পাইকগাছার সবাই জানে। কিন্তু তার মৃত্যু নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

মামলায় আসামি করা হয়েছে আসাদ নামে একজন স্বেচ্ছাসেবক কালবেলাকে বলেন, আমরা খুলনা ব্লাড ব্যাংক ও খুলনা ফুড ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের পাশে থাকি। ইতোমধ্যে বাংলাদেশের প্রথম সারির সব মিডিয়ায় আমাদের সেবামূলক কাজ নিয়ে অনেক ইতিবাচক সংবাদ প্রচারিত হয়েছে। আমাদের কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। বরং বিগত আন্দোলনের সময় আমরা আমাদের সাধ্যমতো ছাত্রদের পাশে থাকার চেষ্টা করেছি। বিগত সরকারের আমলে আমাদের একটি দলের ট্যাগ লাগিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হতো। এখন আবার উলটো মামলা হলো। বিষয়টির সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। এ ধরনের মিথ্যা মামলা প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১০

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১১

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১২

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৩

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৪

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৫

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৬

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৭

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১৯

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

২০
X