মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ কনস্টেবল পরীক্ষায় ভাইভা দিতে এসে গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা
গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা

মানিকগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর থানার ওসি এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ পুলিশ লাইনে মৌখিক পরীক্ষার নিয়োগ বোর্ডের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য উত্তর দেওয়ায় বোর্ড সদস্যদের এই তিন প্রার্থীর প্রতি সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছে অজ্ঞাত কেউ এ বিষয়টি স্বীকার করেন তারা।

গ্রেপ্তার তিনজন হলেন- দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান (১৯), মতিন খানের ছেলে মো. ইসমাইল খান (১৮), নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন (১৮)।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য শুক্রবার সকালে পুলিশ লাইনে ভাইভা পরীক্ষার জন্য আসেন তারা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বোর্ড সদস্যদের অসামঞ্জস্য মনে হলে তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ প্রক্সি দিয়েছে বিষয়টি স্বীকার করেন। লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে অজ্ঞাত একটি চক্র। চাকরি পাওয়ার পর প্রত্যেকেরই ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল চক্রটিকে।

সদর থানার ওসি এসএম আমানুল্লাহ কালবেলাকে বলেন, নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১০

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১১

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১২

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৩

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৪

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৫

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৭

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৮

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৯

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

২০
X