টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৬:৩২ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘যাবেন’ পিন্টু, নেতাকর্মীদের ভিড়

টাঙ্গাইলের গোপালপুরের গুলিপেঁচায় আব্দুস সালাম পিন্টুর মায়ের জানাজা স্থলে রোববার বিএনপির নেতাকর্মীদের ভিড়। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের গোপালপুরের গুলিপেঁচায় আব্দুস সালাম পিন্টুর মায়ের জানাজা স্থলে রোববার বিএনপির নেতাকর্মীদের ভিড়। ছবি: সংগৃহীত

সাবেক উপমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিতে আসার খবর ছড়িয়েছে।

এ খবরে রোববার (১৩ আগস্ট) পিন্টুর বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচায় বিএনপির শত শত নেতাকর্মী ভিড় করছেন।

বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ২১ আগস্টে গ্রেনেড হামলা মামলার আসামি। তার মায়ের জানাজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্যও মোতায়েন করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পিন্টুর মা মোছা. সালমা খাতুন (৯৫) রাজধানীর বাড্ডা এলাকায় এএনজেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। আজ রোববার আসর নামাজের পর নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন হওয়ার কথা রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পিন্টু বন্দি রয়েছেন। তার ছোট ভাই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ‘পিন্টু প্যারোলো মুক্তি পেয়েছেন। তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আসবেন। তার আসার সংবাদ পেয়ে বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের আগমন দেখা যাচ্ছে। সর্বশেষ তার আসা হবে কিনা- এখনো বলতে পারছি না। কারণ, যে সময় আসার কথা সে সময় পেরিয়ে গেছে।’

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘আমরা এ বিষয়ে একটি বার্তা পেয়েছি। পিন্টু এলে আমরা তাকে রিসিভ করব। তবে তিনি আসবেন কিনা- তা এখন পর্যন্ত জানা নেই। আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X