চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্ম নেই : ডা. শাহাদাত

চট্টগ্রামে সিটিজেনস ফোরামের মতবিনিময় সভায় বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে সিটিজেনস ফোরামের মতবিনিময় সভায় বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রশ্রয় দেওয়া যাবে না বলে মনে করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন বলে মনে করেন মেয়র।

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের কোতোয়ালি থানা প্রাঙ্গণে সিটিজেনস ফোরামের মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল-মত-ধর্মীয় পরিচয় নেই। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। সুস্থ স্বাভাবিক নিরাপদ চট্টগ্রাম গড়তে হলে রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন।

নগরের কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মো. মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ সিটিজেনস ফোরাম কোতোয়ালি থানার নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X