কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন কালবেলার রাফি

কালবেলার জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
কালবেলার জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দুই গণমাধ্যম কর্মীকে সম্মাননা দিয়েছে মেহেরপুরে প্রেসক্লাব।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রেস ক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাবটির ৮ম বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন- কালবেলার জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন। ২০২৪ সালে মেহেরপুর জেলায় অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

আলোচনা সভা, পিঠা উৎসব ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

জেলা প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবটির সাধারণ সম্পাদক মাহবুব চান্দুর সঞ্চালনা ও সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের পরিচালক আলামিন হোসেন বকুল এবং ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল হক কালু।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, এই সংগঠনটির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। বর্তমান সমাজে সাংবাদিকতা খুবই চ্যালেঞ্জিং পেশা। যে সমাজে গণতন্ত্র থাকে না, সে সমাজ দারুণভাবে অসুস্থ, সেই সমাজে আসলে মুক্ত চিন্তা ও সাংবাদিকতার চর্চা করা প্রচণ্ড চ্যালেঞ্জিং। বিগত সময়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এই প্রেসক্লাব নিজ অবস্থানে তৈরি করেছে। আগামীতেও সব চ্যালেঞ্জ মোকাবিলা করে মেহেরপুর জেলা প্রেসক্লাব তার অবস্থান ধরে রাখবে সেই প্রত্যাশা করছি।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের আরও বস্তুনিষ্ঠ ও মানসম্মত খবর পরিবেশন করার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের বেশি বেশি পড়াশোনার মধ্য দিয়ে নিজ নিজ জ্ঞানের পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি।

অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে জেলা প্রেস ক্লাবের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। বিগত সরকারের সময়ে মেহেরপুর জেলা প্রেসক্লাব সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নির্ভীক ভূমিকার কথা উল্লেখ করে অতিথিরা সংবাদ কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে জেলার সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দুই সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতঃপর পিঠা উৎসব উদযাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

১০

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১১

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

১২

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১৩

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১৪

অবশেষে মাঠে নামলেন নেইমার

১৫

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৬

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৭

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৮

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৯

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

২০
X