টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সাদপন্থি নেতা শফিউল্লাহ রিমান্ডে

গ্রেপ্তার মো. শফিউল্ল্যাহ। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. শফিউল্ল্যাহ। ছবি : কালবেলা

বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাদপন্থি নেতা মো. শফিউল্লাহকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, শনিবার (৪ জানুয়ারি) রাতে শরীয়তপুর জেলার পালং থানার স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী গ্রামের বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৯ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত থেকে ১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুপক্ষের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় যোবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েক শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান কালবেলাকে বলেন, শফিউল্লাহ বিশ্ব ইজতেমায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে শনিবার গ্রেপ্তার করা হয়। রোববার আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, চলমান তদন্তের অংশ হিসেবে শফিউল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে মামলার সূত্র ধরে সাদপন্থি আরও তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১০

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১১

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১২

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৪

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৫

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৭

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৮

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

২০
X