টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তুরাগ নদের পাড়ে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান

বিআইডব্লিউটিএর উচ্ছ্বেদ অভিযান। ছবি : কালবেলা
বিআইডব্লিউটিএর উচ্ছ্বেদ অভিযান। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে উচ্ছ্বেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় এ অভিযান শুরু হয়।

এ সময় নদের জায়গা দখল করার অভিযোগে স্থানীয় জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক লিমিটেড নামক কারখনার বেশকিছু স্থাপনা ভেঙে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন টঙ্গী পূর্ব থানা পুলিশ।

তাসলিমা আক্তার জানান, জাবের অ্যান্ড জুবায়ের কারখানাটি তুরাগ নদের প্রায় ২ হাজার ১০০ মিটার জায়গা দখলে স্থাপনা নির্মাণ করেছে। আদালতের নির্দেশে তারা সেখানে অভিযান পরিচালনা করছেন। তবে এখনো কোনো বাধার ঘটনা ঘটেনি। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আমিরুজ্জামান চৌধুরী বলেন, স্থাপনা ভাঙার বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। ভাঙার বিষয়ে আগে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ আজ সকাল থেকে স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X