আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে বিচারক নেই চার মাস

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : কালবেলা

বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত চারমাস ধরে নেই বিচারক। এতে ভোগান্তি পোহাচ্ছেন আদালতে মামলার সঙ্গে সম্পৃক্তরা। আদালতে দ্রুত বিচারক দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ হাজার ৭শ মামলা চলমান রয়েছে। আমতলী ও তালতলী উপজেলার অন্তত ১৫ হাজার মানুষ ওই মামলার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

গত বছর ১২ সেপ্টেম্বর আদালতের বিচারক মো. আরিফুর রহমানকে বদলি করা হয়। এরপর থেকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক পদটি খালি রয়েছে।

বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারক মো. রাকিবুল হাসান সপ্তাহে দুদিন আমতলী আদালতের মামলা কার্যক্রম পরিচালনা করছেন। এতে মামলা কার্যক্রমে বেশ বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন মামলার সঙ্গে সম্পৃক্তরা।

নাম প্রকাশে অনিচ্ছুক মামলার কয়েকজন আসামি বলেন, গত চার মাস ধরে আদালতে বিচারক নেই। এতে আমাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত আদালতে বিচারক দেওয়ার দাবি জানাই।

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তরুণ আইনজীবী সৈয়দ নুহু-উল আলম নবীন বলেন, গত চার মাস ধরে আদালতে নিয়মিত বিচারক নেই। বরগুনা থেকে বিচারক এসে সপ্তাহে দুদিন আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। এতে মক্কেলদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

আমতলী বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া কালবেলাকে জানান, আদালতে বিচারক না থাকায় মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষের বিচার ব্যবস্থায় সমস্যা হচ্ছে। বিচারকার্যক্রম ত্বরান্বিত করতে আদালতে দ্রুত বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X